রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকায় অবস্থিত জামিয়াতুল বুখারী আল ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন কর হয়।
গত ২৮ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার মিরপুর ১৫তে অবস্থিত জামিয়াতুল বুখারী আল ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা-১৭ আসনের বিএনপির কান্ডারী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব কামাল জামান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী মোঃ আব্বাস আলী।
বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন- মোঃ মাহবুব রহমান, মোঃ রেজা নূর সেলিম সহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন মোঃ আব্বাস উদ্দিন খোকন।
ওয়াজ মাহফিলে প্রধান আলোচক ছিলেন – আল্লামা আবু তাহের জিহাদী, শাইখুল হাদীস ও প্রিন্সিপাল, দারুল উলুম দেওভোগ, নারায়ণগঞ্জ।
আলোচক হিসেবে আরো ছিলেন- মুফতী আবুল কালাম আজাদ আনোয়ারী, হাফেজ মাওলানা ইয়াহইয়া নোমানী সহ প্রমূখ।








