করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারা দেশে ১ সপ্তাহের জন্য লকডাউন দিয়েছে সরকার।
শনিবার (৩ এপ্রিল) নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে লকডাউনের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।
গতকাল শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায়।
সূত্রঃ ভোরের কাগজ







