Home আমার ঢাকা সিঙ্গাপুরে আইসিইউতে অজ্ঞান হয়ে আছেন অভিনেতা ফারুক

সিঙ্গাপুরে আইসিইউতে অজ্ঞান হয়ে আছেন অভিনেতা ফারুক

375
0

বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ২১ মার্চ থেকে অচেতন রয়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) অভিনেতার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শরৎ বলেন, বাবার অবস্থা ভালো নয়। রক্তে কিছু সমস্যা ছিল, এখনো আছে। অন্য অনেক সমস্যাও দেখা দিচ্ছে। আজ বাবার পাকস্থলীর ভেতরে রক্তক্ষরণ হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে বাবার চিকিৎসা চলছে।

এসময় তিনি তার বাবা আকবর হোসেন পাঠান ফারুকের আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

প্রসঙ্গত ‘জলছবি’ চলচ্চিত্র দিয়ে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হন আজীবন সম্মাননায়। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য।

সূত্রঃ মানবকণ্ঠ