Home গণমাধ্যম বৈশাখী টিভিতে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠক

বৈশাখী টিভিতে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠক

523
0
তাসনুভা আনান শিশির। ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার কারণে সবচে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে ‘তৃতীয় লিঙ্গ’ অন্যতম। যাদের চিরাচরিতভাবে হিজড়া বলে আমাদের সমাজে সবাই চেনেন। এবার তাদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি বৈশাখী টেলিভিশন।

আয়োজকরা জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছর স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাক্কালে আমাদের চ্যানেলের সংবাদে এবং নাটকে দুইজন তৃতীয় লিঙ্গের নারীকে যুক্ত করেছি। দেশের মানুষ এই প্রথম কোন পেশাদার সংবাদ বুলেটিনে খবর পাঠ করতে দেখবেন একজন তৃতীয় লিঙ্গের নারীকে। যা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনো ঘটেনি। এই নারীর নাম তাসনুভা আনান শিশির। আসছে ৮ই মার্চ’২১ সোমবার আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে তাঁর প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন।

‘চাপাবাজ’ নাটকে নুসরাত মৌ।

এরমধ্য দিয়ে দেশে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনে বৈশাখী টেলিভিশনের ঐতিহাসিক উদ্যোগের সহযাত্রী হবেন তিনি। একইভাবে আমরা আমাদের বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত করেছি আরেকজন তৃতীয় লিঙ্গর নারীকে। যার নাম নুসরাত মৌ। যাকে পর্দায় প্রথম দেখা যাবে একইদিন আন্তর্জাতিক নারী দিবসে, ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এর একটি পর্বে। যা প্রচারিত হবে ৮ই মার্চ রাত ৯টা ২০ মিনিটে।

সূত্রঃ ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here