মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিজলী ক্লাবের ২০২২-২০২৪ বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ জুলাই) আহবায়ক হুমায়ুন কবির কামরুল স্বাক্ষরিত ঘোষিত দুই বছর মেয়াদী ২৫ সদস্যের কমিটির সভাপতি মনোনীত হন ফজলুল করিম নয়ন এবং সাধারণ সম্পাদক মনোনীত হন আরিফুল ইসলাম জুয়েল।
কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি শামসুদ্দিন সামস, আতিক উদ্দিন তারেক, আইয়ুব নবী আলম, সহ-সাধারন সম্পাদক ফজলুল করিম, তোহিদুল আলম নিপুল, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক হাছান শাকিল, ইসমাইল হোসেন, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আল নাইম, অর্থ সম্পাদক ফরহাদুল ইসলাম, পাঠাগার সম্পাদক মাহমুদুল হক, ক্রীড়া সম্পাদক পারভেজ আলম, সহ-ক্রীড়া সম্পাদক নাফছিম কবির শুভ, প্রচার সম্পাদক আবদুল মোমিন রাজু, সমাজসেবা সম্পাদক সোহাগ উদ্দিন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল রাহিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব আহম্মেদ তুহিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন শয়ন, ধর্মীয় সম্পাদক জাবের ইবনে আব্দুল্লাহ ফুয়াদ, কার্যকরী সদস্য মোহাম্মদ হারুন, সৌরভ হোসেন, তানভীর আহমেদ ফয়সাল, রাইসুল ইসলাম শুভ।
নতুন কমিটির সভাপতি ফজলুল করিম নয়ন এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল বলেন, মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী ক্লাবগুলোর মধ্যে অন্যতম বিজলী ক্লাব। অতীতের ন্যায় ক্লাবের সুনাম ও কর্মকাণ্ডের যে ধারা অব্যাহত রয়েছে তা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
অতীতে যারা এই ক্লাবকে নানাভাবে সহযোগিতা করেছেন সকলে আগামী দিনগুলোতেও সহায়তা করবেন বলে আমরা আশাবাদী।








