Home বাংলাদেশ “দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে”

“দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে”

139
0
চাঁদাবাজি বন্ধ হয়নি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সমাজের সার্বিক বিষয়ে কথা বলা আলেম-ওলামাদের দায়িত্ব। আপনারা মসজিদগুলোতে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। দেশে এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে।

দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজদের পরিবর্তন হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে, যেন কেউ সাম্পদ্রায়িক উস্কানি দিয়ে সংঘাত লাগাতে না পারে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কুমিল্লার দেবিদ্বারের আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় হয়। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘু রয়েছে তারা এদেশে সবচেয়ে বেশি নিরাপদ এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবো।

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে ও মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, সিয়াম আহাম্মেদ প্রমুখ।

এছাড়া একই স্থানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সিরিজ বৈঠক করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক, সেতু ও কালভার্ট নির্মান ও সংস্কার নিয়ে জরুরি করণীয় নিয়ে আলোচনা করেন।

সূত্রঃ সমকাল