Home অপরাধ টিকিট কালোবাজারিঃ সহজ ডট কমের কর্মকর্তা আটক

টিকিট কালোবাজারিঃ সহজ ডট কমের কর্মকর্তা আটক

161
0
প্রতিকী ছবি

ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগে সহজ ডটকমের (সহজ-সিনেসিস-ভিনসেন জেভি) সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম রেজাকে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করেছে সহজ কর্তৃপক্ষ।

বুধবার (২৭ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে ওই কর্মকর্তাকে আটক ও চাকরিচ্যুতির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহজের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ আহমেদ। সহজ বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান।

সহজের বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র‍্যাবের হাতে আটক রেজাউল করিম রেজা সহজ-সিনেসিস-ভিনসেন জেভির নিয়োগ করা একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। এ অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সহজ। অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ ও প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মো. রেজাউল করিম (রেজা) বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ের টিকেট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠ ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার লক্ষ্যে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি গত ২১ মার্চ, ২০২২ তারিখে অভিযুক্ত ব্যক্তিকে নিয়োগ প্রদান করে থাকে। ভবিষ্যতে এমন কোন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।