এবার আয়াতের বাবাকে ১২ টুকরো করার হুমকি দেয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বয়সী শিশু আয়াতকে অপহণের পর ছয় টুকরো করে হত্যার পর এবার আয়াতের বাবাকে ১২ টুকরো করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আয়াতের বাবার দাবি, ভিওআইপি কলে অজ্ঞাত এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছেন।
শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিদিনের বাংলাদেশকে আয়াতের বাবা সোহেল রানা বলেন, ‘ইন্টারনেটের একটি নম্বর থেকে আমাকে কল করে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। যে ফোন দিচ্ছে সে বলছে, আবিরকে দিয়ে সে আয়াতকে অপহরণ করে হত্যা করিয়েছে। বেশি বাড়াবাড়ি করলে আমাকেও ১২ টুকরো করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক ইলিয়াস খান বলেন, ‘উনি আমাদের এই বিষয়ে কিছু বলেননি। আমরা বিষয়টা খতিয়ে দেখব।’
গত ১৫ নভেম্বর বিকালে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বয়সী শিশু আয়াতকে অপহণের পর হত্যা করা হয়।
পরে মরদেহ ছয় টুকরো করে সাগরে ও খালে ভাসিয়ে দেন সোহেল রানার বাসার ভাড়াটিয়া আবির মিয়া। তাকে গ্রেপ্তারের পর শুরু হয় তার কথামতো উদ্ধার অভিযান।
প্রথম তার বাসায় অভিযান চালিয়ে শিশু আয়াতকে হত্যায় ব্যবহৃত বটি, কাটারসহ বিভিন্ন জিনিস উদ্ধার করে পিবিআই। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় পুলিশ হেফাজতে।
আয়াতকে হত্যায় তাকেসহ অজ্ঞাত আরও আসামি করে মামলা করেন সোহেল রানা। সে মামলায় আবিরের পাশাপাশি তার বাবা-মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ







