রাজধানীর উত্তরায় কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামে একটি অবৈধ বারে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয় বলে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন।

তিনি বলেন, উত্তরার ১২ নম্বর রোডের কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামে একটি অবৈধ বারে অভিযান পরিচালনা করা হয়। বার কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বার থেকে বিপুল পরিমাণ মদ ও বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, বারটিতে আসা অধিকাংশ ক্রেতার মদ্যপানের লাইসেন্স নেই। এ ছাড়া বারটিতে থাকা বিদেশি মদের আমদানির কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
সূত্রঃ আমাদের সময়







