Home ক্যাম্পাস ও শিক্ষা মিরসরাইয়ের উদ্দীপন-১১’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মিরসরাইয়ের উদ্দীপন-১১’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

190
0
উদ্দীপন-১১'র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে এই শ্লোগানে মিরসরাইয়ের করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনীয়া আলিম মাদ্রাসার ২০১১ সালের দাখিল পরীক্ষার্থীদের ব্যাচভিত্তিক সংগঠন উদ্দীপন’১১’র ঈদ পুণর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড়স্থ আরশি নগর ফিউচার পার্কে দিনব্যাপী অনুষ্ঠান উদ্দীপন-১১ ব্যাচের সদস্য ইকবাল হোসেন ও নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

উদ্দীপন-১১ ব্যাচের আয়োজনে এবং ফিউচার টেইলার্স এন্ড ফেবিক্স লেডিস এন্ড জেন্টস, ব্যাচের সদস্য মঈনুল হাসান ও সাদেক হোসেন ভূঞার সৌজন্যে সকল সদস্য এবং অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।

ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উদ্দীপন-১১ ব্যাচের সদস্য কামরুল হাসান এবং স্মৃতিচারণ করেন ইকবাল হোসেন, মামুন, নিজাম, শারমিন এবং মিজান ফারাবী। আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিলেন মাইনুল করিম মামুন, এমদাদ হোসেন বাপ্পি, মিজান ফারাবী ও নিজাম উদ্দিন।

অনুষ্ঠানের শেষে কেক কেটে ১১ বছর পূর্তি উদযাপন ও র‌্যাফেল ড্র এর আয়োজন করা হয়।ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে উদ্দীপন-১১ ব্যাচের (মহিলা ও পুরুষ মিলে) প্রায় ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

উদ্দীপন-১১ ব্যাচের সদস্য ইকবাল হোসেন বলেন, সীমিত পরিসরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনীয়া মাদ্রাসার ২০১১ সালের দাখিল পরীক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো মিলনমেলা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীতে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আরও বড় পরিসরে আয়োজন করার আগ্রহ রয়েছে