Home বাংলাদেশ মানবতার সেবায় নিবেদিত প্রাণ, তবুও ষড়যন্ত্রের শিকার রহমত এলাহী সোহাগ

মানবতার সেবায় নিবেদিত প্রাণ, তবুও ষড়যন্ত্রের শিকার রহমত এলাহী সোহাগ

358
0
মানবতার সেবায় নিবেদিত প্রাণ

কাফরুলের মানবিক মুখ ও সমাজসেবায় নিবেদিত প্রাণ রহমত এলাহী সোহাগ তাঁর নিষ্ঠা, সহানুভূতি এবং সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাফরুলের সাধারণ মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কণ্ঠস্বর হিসেবে সাহসিকতার সঙ্গে কাজ করার পাশাপাশি তিনি এলাকাবাসীর ন্যায্য অধিকার আদায়ে ছিলেন সদা সক্রিয়।

রহমত এলাহী সোহাগ কাফরুলের স্থানীয় বাসিন্দা। কাফরুলের রাস্তাঘাট সংস্কার, সিকিউরিটি লাইট স্থাপন, পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, করোনাকালীন ত্রাণ বিতরণ, রেশন কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে জনসাধারণের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মানবতার সেবায় নিবেদিত প্রাণ

তবে জনপ্রিয়তার এই শিখরেই কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হন রহমত এলাহী সোহাগ। তার বিরুদ্ধে শুরু হয় মিথ্যা মামলা, হয়রানি এবং সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা। ভুয়া আইডি এবং বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মানহানি ঘটানো হচ্ছে। যদিও পালিয়ে থাকা অবস্থাতেও তিনি মানবিক সহায়তা এবং সাধারণ মানুষের পাশে থাকা থেকে পিছপা হননি।

মানবতার সেবায় নিবেদিত প্রাণ

রহমত এলাহী সোহাগ শুধু একজন ব্যবসায়ী নন; তিনি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কাফরুলের দুটি মসজিদ কমিটির সভাপতি, পূর্ব কাফরুল নিরাপত্তা কমিটির সাংগঠনিক সম্পাদক, কাফরুল ব্লাড ক্লাবের সম্মানিত উপদেষ্টা এবং গাঙচিল যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

মানবতার সেবায় নিবেদিত প্রাণ

তাঁর নেতৃত্বে করোনাকালে বাসাবাড়িতে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। গাঙচিল যুব সংঘের ব্যানারে আয়োজিত বনভোজনে ৪০০ জনেরও বেশি মানুষের অংশগ্রহণে সফল আয়োজন সম্পন্ন হয়েছে। তাছাড়া বন্যাদুর্গত ও শীতার্তদের সহায়তায় তিনি বিতরণ করেছেন ত্রাণ ও কম্বল।

২০২৪ সালের ৫ আগস্টের পর আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নিজ হাতে ছাতা উপহার দেওয়ার মতো মানবিক কর্মকাণ্ড তাঁর জনপ্রিয়তা আরও দৃঢ় করে তোলে।

মানবতার সেবায় নিবেদিত প্রাণ

তাঁর বিরুদ্ধে চালানো মিথ্যা প্রচার ও অপপ্রচারের প্রতিবাদে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্র হয়ে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, রহমত এলাহী সোহাগ একজন সাহসী, মানবিক ও জনবান্ধব ব্যক্তিত্ব। তাঁকে হেয় করার চেষ্টায় কেউ লাভবান হবে না, বরং এর ফলাফল হবে গণমানুষের ঘৃণা ও প্রতিবাদ।

ভুয়া আইডি ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করা হয়েছে (জিডি নং- ৫৬২)  এবং তারা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

মানবতার সেবায় নিবেদিত প্রাণ

কাফরুলবাসীর দাবি —এই কুচক্রী চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং রহমত এলাহী সোহাগের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলায় তাঁকে নিঃশর্ত অব্যাহতি দেওয়া হোক।

সর্বসাধারণের প্রতি আহ্বান—রহমত এলাহী সোহাগ সম্পর্কে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকুন এবং সচেতন থাকুন অপপ্রচারের বিরুদ্ধে।

— নিজস্ব প্রতিবেদক