বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের গেটটুগেদার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) গেটটুগেদার অনুষ্ঠান মুহুরী প্রজেক্ট এলাকায় বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের সদস্য আকতার হোসেন, আলমগীর হোসেন ও আক্তারুজ্জামান সুমনের যৌথ সঞ্চালনায় এবং ব্যাচের সদস্য ইমাম উদ্দিন ও নাজিম উদ্দিনের উদ্যোগে, হাসান আলী ও সঞ্জয় নাথের সহযোগীতায় অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের প্রায় অর্ধশতাধিক সহপাঠী বন্ধু উক্ত গেটটুগেদার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রীতিভোজ, শেষ অক্ষর দিয়ে পাল্টাপাল্টি গান, বেলুন ফুটানো, মোরগের লড়াই, স্মৃতিচারণ, ফটোসেশন ও খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
প্রসঙ্গত, বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত মিলনমেলা অনুষ্ঠান গত ৯ সেপ্টেম্বর মহামায়া লেক এলাকায় অনুষ্ঠিত হয়েছে। যেখানে এসএসসি ২০০২ ব্যাচ মিরসরাই উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫ টি মাদ্রাসা সহ মোট ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক সহপাঠী বন্ধু অংশগ্রহণ করে।
গত রমজানের শেষদিকে ইফতার মাহফিলের মধ্য দিয়ে উক্ত ব্যাচের কার্যক্রম শুরু হয়ে ক্রমান্বয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গ্রুপের সৃষ্টি করে সহপাঠী বন্ধুদেরকে চিহ্নিত করে ইনভাইট দিয়ে বিভিন্ন স্কুলের সহপাঠীদেরকে নিয়ে ছোট ছোট পোগ্রামের আয়োজন করে সংগঠিত করে ফটো কন্টেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের সদস্যদের পক্ষ থেকে সিলেটের বন্যা দুর্গত মানুষের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। তারপর মিলনমেলার আয়োজন করা হয়। বর্তমানে উক্ত ফেসবুক গ্রুপে ৫৬৭ জন সদস্য রয়েছে।










