Home গণমাধ্যম দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব আর নেই!

দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব আর নেই!

246
0
অমিত হাবিব আর নেই!
ছবিঃ সংগৃহীত

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য বৃহস্পতিবার (২১ জুলাই) অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানকার আইসিইউতেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে ২০২০ সালেও স্ট্রোক করেছিলেন অমিত হাবিব। দেশ রূপান্তরে যোগ দেওয়ার আগে তিনি দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক, সমকাল ও যায় যায় দিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।