তৃতীয়বারের মতো উত্তরায় Rajuk Uttara Appartment Block A Owner Association (Ruabams) এর আয়োজনে শুরু হলো সবুজায়ন কর্মসূচী।
Ruabams সবুজায়ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন RUAP এর প্রকল্প পরিচালক জনাব মুজাফ্ফর উদ্দিন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ।

পুরো আয়োজনের আহব্বায়ক হিসাবে ছিলেন আশরাফ আলী। এবং সদস্য সচিব হিসেবে ছিলেন আসাদ নূর।
আজ ১৫জুলাই ২০২৩ RUAP এর সকল ফ্ল্যাট মালিকগণ সতস্ফুর্তভাবে এই সবুজায়ন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। তরুন প্রজন্মের সংগঠন Brother United Club এর সদস্যগণও এই সবুজায়ন বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেছেন।

৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ Ruap এ ডেঙ্গু প্রতিরোধে সচেতনা বৃদ্ধি ও সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। মশক নিধনে সহায়তা করছেন, প্রয়োজনে আরও করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ব্লক এ মালিক কল্যাণ সমিতির সকলকে শুভেচ্ছা আর সাধুবাদ জানান।
তিনি চাঁদাবাজী আর ধান্দাবাজদের তৎপরতা হতে সতর্ক থাকতে বলেছেন। কথায় কথায় যারা পুলিশ ডেকে Ruap কে অস্থির করেছেন তাদের বিরুদ্বে সোচ্চার ও প্রতিরোধ গড়ার আহব্বান করেন।
প্রকল্প পরিচালক মুজাফ্ফর উদ্দিন বলেন, ”প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পকে সুন্দর করতে সকল ভালো কাজের সাথে আমি ছিলাম, আগামীতেও থাকবো। গ্লোবাল ওয়ার্মি এর কারনে পৃথিবী অশান্ত হচ্ছে। গাছ লাগানোর বিকল্প নেই। সকলে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।
এছাড়াও সবুজায়ন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, ব্লক এ কল্যান সমিতির সেক্রেটারী জনাব হানিফ, সহ সভাপতি ও আজকের আয়োজনের আহব্বায়ক আশরাফ আলী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আজকের আয়োজনের সদস্য সচিব আসাদ নূর।
তথ্যসূত্রঃ আমাদের উত্তরা








