তানভীর হোসেনকে সভাপতি, সালাউদ্দিন রুমনকে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর ১৩ সদস্য বিশিষ্ট মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক মাসের মধ্যে মিরসরাই উপজেলার আওতাভুক্ত করেরহাট ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। মিরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম ও সাধারণ সম্পাদক আবু জাফর আগামী ২ বছরের জন্য এ কমিটি অনুমোদন করেন।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ করেরহাট ইউনিয়ন কমিটিতে সহ সভাপতি তানজিম উদ্দিন হায়দার, মানুম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ ফরিদুর ইসলাম, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক নাঈম উদ্দিন মারুফ, শ্রাম ও জনশক্তি সম্পাদক মোঃ মোস্তফা। এছাড়া আলমগীর হোসেন সবুজ, মোঃ শিহাব উদ্দিন, মিজানুর রহমানকে সম্মানিত কার্যনির্বাহী সদস্য করা হয়।







