Home বিনোদন UKHS 94; আনন্দ উদ্দীপনায় ৩য় বর্ষপূর্তি উদযাপন

UKHS 94; আনন্দ উদ্দীপনায় ৩য় বর্ষপূর্তি উদযাপন

302
0

গত ২২ অক্টোবর ২০২১ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ৩য় বর্ষপূর্তি উদযাপন করলো UKHS 94।

ঢাকাস্থ কাফরুল থানাধীন উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৪ সালের বন্ধুদের নিয়ে গঠিত UKHS 94।

 

রাজধানীর একটি রেষ্টুরেন্টে গ্রুপটি  ৩বছর পার করে ৪র্থ বর্ষে পদার্পন এবং পূনর্মিলনীর আয়োজন করে।

দুপুর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে UKHS 94 এর বন্ধুদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুরনো স্মৃতিচারণ, আড্ডা, আলোচনায় মুখরিত হয়ে উঠে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য ২০১৮ সালের ২৭মে গ্রুপটির সূচনা করেন UKHS 94 এর এডমিন ও ক্রিয়েটর এবং ই-নিউজ আপ ডট কম পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মহসীন।

পরবর্তীতে সেবা হোল্ডিংস এবং ই-নিউজ আপ এর ব্যাবস্থাপনা পরিচালক তসলিম উদ্দীন সহ ৬ জনের একটি পরিচালনা পর্ষদ গ্রুপটি পরিচালনা করছে।

— নিউজ ডেস্ক