আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে নতুন করে ভাবছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ ঘোষণা দেন।

ইসির প্রতি অনাস্থা: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা থাকা প্রয়োজন ছিল, তারা তা হারিয়েছে। তিনি অভিযোগ করেন, “একটি সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এই ইসির নেই। বর্তমান পরিস্থিতিতে আমরা নির্বাচনে যাব কি না, তা পুনর্বিবেচনা করার সময় এসেছে।”

পক্ষপাতের অভিযোগ: সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ তোলেন যে, আপিল শুনানির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিচারক ও অভিযুক্ত পক্ষ একান্তে সময় কাটালে সেই রায় কখনো নিরপেক্ষ হতে পারে না।

ছাত্রদলের কর্মসূচি নিয়ে মন্তব্য: এদিন ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে ‘নাটক’ বলে অভিহিত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, মব তৈরি করে কমিশনের ওপর বাইরের চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।