মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে পশ্চিম অলিনগর বায়তুল আমান জামে মসজিদে প্রাঙ্গণে ৫ শ জনের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৯ এপ্রিল) এই ইফতার আয়োজনের উদ্যোগে ছিলেন পশ্চিম অলিনগর গ্রামের সাবেক সংসদ সদস্য ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশন। তত্ত্বাবধানে ছিলেন সাবেক সংসদ সদস্য ওবায়দুল হক খোন্দকারের কন্যা আমেরিকা প্রবাসী আইরিন পারভিন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুর আলম চৌধুরী, শামীম উদ্দিন খোন্দকার, সাবেক মেম্বার আবুল কাশেম কালা মেম্বার, সিরাজ মেম্বার, বায়তুল আমান জামে মসজিদে সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিপু, জিকু মহাজন ও এলাকার সর্বস্তরের জনগণ।
আমেরিকা প্রবাসী আইরিন পারভিন খোন্দকার জানান, আমার বাবা আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছেন। তার স্মৃতি ধরে রাখার জন্য এবং মানুষের মনে লালন করার জন্য ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে নানা জনকল্যাণমূলক কার্যক্রম চলমান রয়েছে।
তারই ধারাবাহিকতায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো।








