Home বাংলাদেশ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই!

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই!

204
0

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আবুল মাল আবদুল মুহিত একজন খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুর ১২টায় সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে নেওয়া হবে।

শুক্রবার মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

সূত্রঃ সমকাল