Home আমার ঢাকা তেঁতুলতলা মাঠে কোনো স্থাপনা হবে না- প্রধানমন্ত্রীর নির্দেশ

তেঁতুলতলা মাঠে কোনো স্থাপনা হবে না- প্রধানমন্ত্রীর নির্দেশ

161
0

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে কোনো স্থাপনা হবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এ বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর ফলে এ মাঠে কলাবাগার থানার জন্য ভবন হচ্ছে না। খেলার মাঠ হিসেবেই থাকছে। প্রধানমন্ত্রীর এ নির্দেশে খুশি আন্দোলনকারীরা। এ জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

সচিবালয়ের নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোনো নির্মাণকাজ হবে না। জায়গাটি যেভাবে ব্যবহার করা হতো, সেভাবেই ব্যবহার হবে। খেলার মাঠই থাকবে।

তিনি আরও বলেন, জায়গাটির পুলিশকে অধিগ্রহণ করে দেয়া হয়েছে, তাই এ জায়গা পুলিশেরই থাকবে।

তবে এর আগে বুধবার রাতে তেঁতুলতলা মাঠে দেয়াল তৈরির কাজ শেষ করেছে পুলিশ। মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আন্দোলনের মধ্যেই পুলিশ দেয়াল তৈরির কাজ সম্পন্ন করেছে।

গত ২৫ এপ্রিল তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের প্রতিবাদ করায় সৈয়দা রত্না ও তার কিশোর ছেলেকে কোনো কারণ ছাড়া দীর্ঘ সময় থানায় আটকে রাখে পুলিশ। এ ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। থানার নির্মাণ কাজের মধ্যেই প্রতিবাদকারীদের সঙ্গে কয়েক দফা বৈঠকে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্রঃ ভোরের কাগজ