Home অপরাধ ঈদে কোটি টাকার জাল নোট, খাটের নিচেই কারখানা!

ঈদে কোটি টাকার জাল নোট, খাটের নিচেই কারখানা!

202
0

এবার খাটের নিচে আবিষ্কার হলো জাল টাকার কারখানা। খাটের তলায়ই ল্যাপটপ, সুরক্ষা সুতা। অত্যাধুনিক প্রিন্টার ব্যাবহার করে জাল টাকা বানাতো চক্রটি। ঈদ সামনে রেখে এরই মধ্যে প্রায় ১ কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে তারা।

অত্যাধুনিক প্রিন্টারে নির্দিষ্ট কাগজ রেখে ল্যাপটপের বাটন টিপলে বেরিয়ে আসছে একের পর এক কচ কচে নোট। এভাবেই ১২ বছর ধরে তাইজুল ইসলাম লিটনসহ এই চক্রটি জাল টাকা বানিয়ে দেশে ও বিদেশে পাচার করে আসছে।

নীলক্ষেতের একটি কম্পিউটারের দোকানে কাজ করতো লিটন। সেখান থেকে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জন করে জাল টাকা বানানোর কাজে নেমেছে। এক পর্যায়ে ধরা খেয়ে তিন বছর সাজাও খাটে। আর সেখানেই পরিচয় হয় জাহাঙ্গীর আলম, আলী হায়দার ও মহসিন ইসলামের সাথে। এরপর তারা একসাথে গড়ে তোলে জাল টাকার বিশাল এক সিন্ডিকেট।

পুলিশ বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকার পাইকারি ও খুচরা ব্যবসা করে আসছে। আর তারা চাঁপাইনবাবগঞ্জ ও হিলি হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ পার্শ্ববর্তী দেশ ভারতে এসব জাল টাকা ও রুপি পাচার করে আসছিল।

চক্রটি ১৫ দিনে ১ কোটি জাল টাকা ও রুপি বাজারে বিক্রি করছিল বলেও জানায় পুলিশ। আর অভিযানে দেশি ও ভারতীয়সহ প্রায় ২৫ লাখ জাল টাকা উদ্ধারের কথাও জানানো হয়।

সূত্রঃ নিউজ২৪