বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ আর নেই।শুক্রবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ডিসেম্বরে তার করোনা শনাক্ত হয়। এসময় তিনি চার মাস ধরে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

গত ২ ডিসেম্বর করোনা রেজাল্ট পজিটিভ আসার পর হাসান আরিফকে আইসিইউতে নেয়া হয়। বিশিষ্ট এই আবৃত্তি শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায়, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

হাসান আরিফের মৃত্যুর খবরে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। তার মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোট শোক প্রকাশ করেছে। জোটের সভাপতি সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব হাসান আরিফ। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার আত্মার শান্তি কামনা করছি। এ ক্ষতি পূরণ হবার নয়।’