Home বাংলাদেশ হাদিসুরের মরদেহ এখন বরগুনায়, স্বজনদের আহাজারি

হাদিসুরের মরদেহ এখন বরগুনায়, স্বজনদের আহাজারি

180
0

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি ‘বাংলার সমৃদ্ধি’জাহাজে রকেট হামলায় নিহত নৌ-প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের মরদেহ বরগুনায় তার গ্রামের বাড়িতে পৌঁছেছে।

সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌছায়। লাশ গ্রহণ করেন হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স।

দুপুর ১টার দিকে লাশ নিয়ে হাদিসুরের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার উদ্দেশে রওনা হন তার স্বজনরা।

মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে হাদিসুরকে দাফন করা হবে বলে জানান তার চাচা ও বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।