ডেঙ্গুতে মৃত্যু
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন রোগী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৯৫ জনের, আর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৫ হাজার ৪৯৯ জন।

কোন অঞ্চলে কতজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতেও ঊর্ধ্বমুখী রোগী ভর্তির হার

এর আগে গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৭৫৩ জন, ১৫ সেপ্টেম্বর এক হাজার ৫৯৩ জন এবং ৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এক হাজার ৫৭১ জন।

সাম্প্রতিক এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক দিকে এগোচ্ছে।