নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুর সাড়ে ১১ নম্বরের ওই বহুতল ভবনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভবনের ভেতর কেউ আটকা পড়েছে কি না, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।







