Home রাজনীতি আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি’র জুলাই পদযাত্রা শুরু

আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি’র জুলাই পদযাত্রা শুরু

244
0
আবু সাঈদের কবর জিয়ারতের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

এ সময় এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তারা আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেট থেকে পদযাত্রা নিয়ে এনসিপি নেতারা নগরীর লালবাগ, শাপলা চত্ত্বর, জাহাজ কোম্পানি মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভা করবেন। এরপর তাদের পদযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

সূত্রঃ মানবজমিন