প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে বিএনপি যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, এটি দুঃখজনক। তাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু তারা যেভাবে পুলিশ ও সাংবাদিকদের মাটিতে ফেলে পেটালো, পুলিশকে কুপিয়েছে- এর জবাব বিএনপিকে দিতে হবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এরা হত্যা খুন গুম খুব ভালো পারে। এ্যাম্বুলেন্সে করে রোগী যাচ্ছিল, ওরা হামলা করেছে। এরা সন্ত্রাসী। আমি তীব্র নিন্দা জানাই। আর কিছু কিছু পত্রিকা আবার তাদের পক্ষে কথা বলে। ধিক্কার জানাই। এখন সব জায়গাতেই হামলাকারীরা ধরা পড়েছে। এদের বিচার হবে।
সূত্রঃ ভোরের কাগজ










