গত ২৪ শে ফেব্রুয়ারি ২০২৩ বইমেলা প্রাঙ্গণের মোড়ক উম্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল কবি সাদিয়া আফরিন’র কাব্যগ্রন্থ ” ভাবনার ভায়োলিন” এর মোড়ক উম্মোচন।
ছোট পরিসরে অনুষ্ঠিত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক, লেখক বিশ্বজিৎ চৌধুরী। দৈনিক আজাদীর চিফ এডিটর, শিশু সাহিত্যিক, সংগঠক, সাংবাদিক রাশেদ রউফ। নাট্যকার ও সাহিত্যিক অভিক ওসমান। শ্রেষ্ঠ কলামিস্ট ও সাহিত্যিক কামরুল হাসান বাদল। লেখক ও মহসিন কলেজের প্রাক্তন প্রিন্সিপাল অঞ্জন নন্দী। প্রকাশক (খড়িমাটি) ও কবি মনিরুল মনির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট এর প্রাক্তন চেয়ারম্যান ও কবি ড: মোহাম্মদ জাবেদ হোসেন। সাহিত্যিক ও লেখক হাসনাত সৌরভ। গল্পকার তানিয়া আবেদীন সহ অনেকে।
ভাবনার ভায়োলিন কাব্যগ্রন্থ টি অক্ষরবৃত্ত প্রকাশনী চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়েছে। অক্ষরবৃত্ত প্রকাশনীর পক্ষে উপস্থিত ছিলেন কাজী জোহেব ।এটি সাদিয়া আফরিন এর তৃতীয় কাব্যগ্রন্থ।
অনুষ্ঠানে অতিথি বৃন্দ তাদের বক্তব্য পেশ করেন। কবি ও ভাবনার ভায়োলিন সম্পর্কে তাদের অভিব্যাক্তি প্রকাশের মাধ্যমে বইটির পাঠক প্রিয়তা কামনা করেন, এবং কবির প্রতি স্নেহাশিস রেখে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
–নিউজ ডেস্ক









