Home আমার ঢাকা ২৪-২৭ নভেম্বর বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

২৪-২৭ নভেম্বর বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

147
0
বিমানবন্দর
ছবি: সংগৃহীত

বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় উত্তরা থেকে গাজীপুর সড়কে দীর্ঘদিন থেকেই ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। সেই সড়কে চলাচলে এবার বিশেষ নির্দেশনা দিয়েছে বিআরটি।

আগামী ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় বিমানবন্দর স্টেশন এলাকায় সড়কের উন্নয়নকাজ চলবে। এতে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই উল্লেখিত সময়ে যানবাহন ও জনসাধারণকে বিকল্পপথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

বিমানবন্দর সড়ক

আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ওই সড়কটিতে চলাচলে যানযট সৃষ্টির আশঙ্কা করে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন বিআরটি প্রকল্প সংশ্লিষ্টরা।এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দিয়েছে বিআরটি।

প্রকল্পটির পরিচালক এএসএম ইলিয়াস শাহ্’র সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলমান থাকবে। এজন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত ওই করিডোরে চলাচল করা জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়টিতে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করেছেন প্রকল্প পরিচালক।