মীরসরাইতে শান্তিনীড়ের খেলার মাঠ সংস্কারসহ নানা কর্মসূচী পালিত

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের আয়োজনে খেলাধুলার মাঠ সংস্কার, বৃক্ষরোপন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। (২৩ জুলাই) সোমবার উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর জিন্নত বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসব কর্মসূচী পালিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মোবাইলে নয় মাঠে খেলি সুস্থ সবল দেহ গড়ি। পরিবেশ আমাদের উপর নয় বরং আমরাই পরিবেশের উপর নির্ভরশীল। তাই গাছ লাগান পরিবেশ বাঁচান।’

খেলাধুলা, বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভার পর বিদ্যালয়ের ১০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থী ও অতিথিদের মাধ্যমে বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার করা হয় এবং যথোপযোক্ত প্রক্রিয়ার আবর্জনা ভস্মীভ‚ত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের খেলার মাঠ সমান্তরাল করার লক্ষ্যে সৃষ্ঠ গর্তে বালি ভরাট করা হয় এবং বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন প্রকার ঔষধী ও ফলজ গাছ রোপন করেন অতিথিবৃন্দ।

খেলার মাঠ সংস্কারসহ নানা কর্মসূচী পালিত

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল দাশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ও বিদ্যালয়ের দাতা সদস্য আলী আহসান, বিদ্যালয়ের সাবেক সভাপতি নুর হোসেন, বারইয়ারহাট বাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লা, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোশারফ হোসেন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক শিপন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের দুস্থ ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আজিম উদ্দিন, সিনিয়র সদস্য আবু বকর ছিদ্দিক রিশাতসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে শান্তিনীড় বিভিন্ন ধরণের সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ড পরিচালনা করে আসছে।