মিরসরাইয়ে গ্রামীণ সড়কে দ্রুতগতির পিকআপ ভ্যান চাপায় সাদেক ভূঁইয়া প্রকাশ ছুট্টু মিয়া (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল ৪ টার দিকে করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের ডোমখালী-বিশুমিয়ারহাট সড়কের হাবিলদারবাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক প্রকাশ ছুট্টু মিয়া মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের ২ নং ওয়ার্ডের মিয়াজান ভূঁইয়া বাড়ির বাসিন্দা ।
দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন।







