Home বাংলাদেশ মিরসরাইয়ের করেরহাটে গৃহবধূ নিখোঁজ

মিরসরাইয়ের করেরহাটে গৃহবধূ নিখোঁজ

মিরসরাইয়ে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। ওই গৃহবধূর নাম তাসলিমা আক্তার লিমা (২২)। সে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিন অলিনগর গ্রামের মফিজের রহমানের বাড়ির সামছু উদ্দিনের কন্যা।

গৃহবধূ নিখোঁজের ঘটনায় বুধবার (১৮ মে) তার মা জেছমিন আক্তার বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ (নং-৭০৫) দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে মিরসরাইয়ের ৪ নং ধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর নাহেরপুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র শাহাদাত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাসলিমা আক্তার লিমা। সে গত ১৪ মে বিকাল ৪ টার সময় বাবার বাড়ি করেরহাটে বেড়াতে যায়।

সেখান থেকে গত ১৭ মে সকাল ১০ টার সময় ডাক্তার দেখাবে বলে বের হয়ে সেই থেকে নিখোঁজ রয়েছে। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, চুল কালো, মুখমন্ডল হালকা গোলাকার, পরনে প্রিন্টের গোলকামিজ, মাথায় মিষ্টি রংয়ের ওড়না, কালো বোরকা পরিহিত ছিল।

নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে উল্লেখিত নাম্বারে (০১৮১৩৭১১৮৯৩,০১৮৯০৮৯৮১২৪,০১৮৮১-৮৫০৮৩০ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সরোয়ার জানান, নিখোঁজ গৃহবধূ তাসলিমা আক্তার লিমার মা জেছমিন আক্তার বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ (নং-৭০৫) দায়ের করেছেন।