বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হলেন এস এম ফিরোজ আহাম্মদ।
১৭ ফেব্রুয়ারী শুক্রবার কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে এস এম ফিরোজ আহাম্মদ কে বিএমএসএস এর নব নির্বাচিত যুগ্ম মহাসচিব হিসেবে ঘোষণা দেয়া হয়।
বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান লিখিত আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা প্রদান করেন।
কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে বলা হয় যে- বিএমএসএস যেহেতু সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে একটিভ সহযোদ্ধাদের নিয়ে পথ চলা, আর্থিক লেনদেন বিহীন সংগঠন; সেহেতু খন্দকার জায়েদ জামান দীর্ঘদিন যাবত তার দায়িত্ব পালনে সম্পুর্ণ ব্যর্থতা, সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পূর্ণ অনুপস্থিত এবং সাংগঠনিক কাজে অনীহা, যা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী। তাই তাকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদ থেকে বাদ দেয়া হলো। তিনি আজ থেকে ইচ্ছে করলে সংগঠনের সাধারণ সদস্য থাকতে পারেন।
খন্দকার জায়েদ জামানের স্থলে শূণ্য পদ সাপেক্ষে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নতুন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে দৈনিক অভিযোগ বার্তা পত্রিকার সম্পাদক এবং বার্তা২৪ টিভির চেয়ারম্যান এস এম ফিরোজ আহাম্মদ কে দায়িত্ব প্রদান করা হয়।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে এস এম ফিরোজ আহাম্মদ সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে তার অনবদ্য ভূমিকা রাখবেন বলে আশাবাদী সকল সদস্য।
ইনিউজ আপ পত্রিকার পক্ষ থেকে যুগ্ম মহাসচিব এস এম ফিরোজ আহাম্মদ কে অভিনন্দন ও শুভেচ্ছা।
— নিউজ ডেস্ক










