তেল কম দেয়ায় সোহরাব সার্ভিস স্টেশন নামে মোহাম্মদপুরের সেই পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর (ক্যাব)।
বৃহস্পতিবার (৪ আগস্ট) এ জরিমানা করা হয়। এর মধ্যে অভিযোগ দায়ের করা ব্যাংক কর্মকর্তা শেখ ইসতিয়াক আহমেদ ২৫ হাজার টাকা পাবেন।
গত ১ আগস্ট মোটরসাইকেলে পরিমাণে তেল কম দেয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরে সোহরাব পেট্রোল পাম্পের সামনে আটঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শেখ ইসতিয়াক আহমেদ। ‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে ওই দিন সার্ভিস স্টেশনের সামনে অবস্থান নেন তিনি।








