Home বাংলাদেশ চট্টগ্রামে সাবেক ওসি নেজাম উদ্দিনকে বিএনপি কর্মীদের পিটুনি

চট্টগ্রামে সাবেক ওসি নেজাম উদ্দিনকে বিএনপি কর্মীদের পিটুনি

293
0
চট্টগ্রামে সাবেক ওসি নেজাম উদ্দিন

ঘটনার ভিডিওতে দেখা যায়, নেজাম উদ্দিনের শার্টের কলার ধরে তাকে টানাহেঁচড়া করছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কয়েকজনকে মারধর করতেও দেখা যায় এ সময়। এতে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ করতে শোনা যায়, আওয়ামীলীগ শাসনামলে তাদের উপর সাবেক এই ওসি কর্তৃক নির্যাতন ও হয়রানির।

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক ওসি মো. নেজাম উদ্দিনকে মারধর করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পাসপোর্ট কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

ঘটনার ভিডিওতে দেখা যায়, নেজাম উদ্দিনের শার্টের কলার ধরে তাকে টানাহেঁচড়া করছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কয়েকজনকে মারধর করতেও দেখা যায় এ সময়। এতে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ করতে শোনা যায়, আওয়ামী লীগ শাসনামলে তাদের উপর সাবেক এই ওসি কর্তৃক নির্যাতন ও হয়রানির।

নেজাম উদ্দিন আগে চট্টগ্রামের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি পটিয়া থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে রয়েছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। বর্তমানে তিনি থানায় নিরাপদে আছেন।

সূত্রঃ বনিকবার্তা