Home রাজনীতি খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব এর ৫ মাসের কারাদণ্ড

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব এর ৫ মাসের কারাদণ্ড

330
0
খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে আদালত অবমাননার দায়ে পাঁচ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবকে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

র‍্যাব-২ এর পাঠানো এক বার্তায় বলা হয়, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় তিনি গ্রেপ্তার হন। আজ (২২ নভেম্বর) তাঁকে আদালতে হাজির করা হয়।

র‍্যাব বলেছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

সূত্রঃ ভোরের কাগজ