Home আন্তর্জাতিক কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

380
0
কানাডা

কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

কানাডার স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহরিয়ার খান (২০) এঞ্জেলা বাড়ৈ (২০) এবং আরিয়ান দীপ্ত (১৭)।

এদিকে শিল্পীর ঘনিষ্টজনরা তার ছেলের আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন বলেও জানা গেছে।

কানাডা

পারিবারিক সূত্রে জানায়, টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড়। চিকিৎসকরা তাকে আরও ৬-১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।

স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেয়ার পর মারা যান। তারা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় পড়াশুনা করছিলেন।

দুর্ঘটনার খবর পেয়েই কানাডার পথে রওনা দিয়েছেন কুমার বিশ্বজিৎ। নিবিড়কে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।