মিরসরাই উপজেলার করেরহাট আল ফালাহ হিফজ একাডেমীতে (১০ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ১০ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোবারক হোসান মিয়াজী। প্রধান মেহমানের বক্তব্য রাখেন করেরহাট NCC ব্যাংকের ম্যানেজার নজরুল ইসলাম রুবেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিলদার বাসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ আবদুল করিম, আল-একরাম ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক হাফেজ মাওঃ হায়দার আলী, মুহুরী বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হালিম, মারুফ মেহেদী সহ করেরহাটের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।







