Home দুর্ঘটনা সড়ক দূর্ঘটনায় ৪ তরুণ অভিনেতাসহ আহত ৫

সড়ক দূর্ঘটনায় ৪ তরুণ অভিনেতাসহ আহত ৫

197
0
ছবিঃ ষ্টার গল্পো

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ ফিল্মের অভিনয় শিল্পীরা।

রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা রাজ, লাক্স তারকা নাফিজা তুষি ও খায়রুল বাসার,জুনায়েদ সহ মোট পাঁচজন। তাদের মধ্য দুইজন গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

গতকাল রাত তিনটায় গুলশান অ্যাভিনিউ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিদ্যুতের পিলারকে ধাক্কা দেয়৷ দুর্ঘটনার পর আহতদের নিকটস্থ ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে আশঙ্কামুক্ত আছেন সবাই।

অভিনেতা খায়রুল বাসার জানিয়েছেন, তিনি এখনও মেন্টাল ট্রমার মধ্যে আছেন। গাড়ির ব্রেক ফেইলের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বাসার।