Home বাংলাদেশ সারাদেশে আলোকসজ্জা বন্ধ, মানতে হবে স্বাস্থ্যবিধি

সারাদেশে আলোকসজ্জা বন্ধ, মানতে হবে স্বাস্থ্যবিধি

172
0
ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারাদেশে আলোজসজ্জা বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া করোনা থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়ার স্বাক্ষর সংবলিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, বিশ্ব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারাদেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সূত্রঃ ভোরের কাগজ