অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের প্যারিসে পৌঁছলেন লিওনেল মেসি। প্যারিসে নেমেই পিএসজির সঙ্গে চুক্তি সেরে ফেললেন লিওনেল মেসি। এর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মেসির নতুন পথচলা।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে পৌঁছান মেসি। এর আগে বিকেল পাঁচটার দিকে পরিবারকে নিয়ে বার্সেলোনা ছাড়েন আর্জেন্টাইন তারকা।

মঙ্গলবার বাংলাদেশ সময় পিএসজি কর্তৃপক্ষ এক টুইটে জানান, ‘মেসি প্যারিস সেন্ট জার্মেইনের নতুন খেলোয়াড়।’ ক্লাবটি আরও জানায়, ১০ নম্বর জার্সি পাচ্ছেন না মেসি।

https://twitter.com/i/status/1425094269220663306

এদিকে, মেসিকে বরণ করতে ক্লাবটির সামনে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মেসিকে দেখতে প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন পিএসজি সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ চিৎকারে বিমানবন্দর এলাকা মাতিয়ে তুলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ভিডিও। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লাল গালিচাও বিছানো হয়েছে।

পিএসজি তারকা ও লিওনেল মেসির প্রিয় বন্ধু নেইমার জুনিয়র ইন্সটাগ্রামের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আবার একসাথে’।
এর আগে মঙ্গলবারই নিশ্চিত হয় মেসির পিএসজিতে যোগ দেওয়া। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা জর্জে মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নেইমার জুনিয়রও। পিএসজির সঙ্গে বার্ষিক ৩৫০ কোটি টাকা বেতনের চুক্তির জন্যই প্যারিসে গেছেন মেসি। বার্সেলোনার সঙ্গে সর্বশেষ চুক্তিতে বার্ষিক ৭১ মিলিয়ন ইউরো বেতন পেতেন তিনি।

সূত্রঃ ইত্তেফাক