তরকারি ঝাল,
টুকটুকে লাল,
খেয়ে বেসামাল
সকাল বিকাল।ধৈর্যের খেল
মারলাম ফেল,
আর নাই তেল,
গেলাম হোটেল।হোটেলের বয়,
নাম সঞ্জয়,
বলে, অয় অয়!
অতীব বিনয়।“কইমাছ-ভাত
খান আজ রাত!
চাটবেন পাত…
শুঁকবেন হাত!”মনে পাই বল,
জিভে আসে জল,
পেটে কোলাহল,
জ্বলিছে অনল।ঢেলে নিয়ে প্লেটে
দু ঘণ্টা সেঁটে,
আঙ্গুল চেটে,
বাড়ি ফিরি লেটে।ভোরে ভাঙে ঘুম,
পেট পুরো গুম,
লাফ দিয়ে দুম
সোজা বাথরুম।এরপরে যাহা
ঘটিয়াছে তাহা
হয় নি সুরাহা–
কপাল রে, আহা!
ছড়া- মৃদুল আহমেদ







