মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার (২৭ মার্চ) হাবিলদার বাসা ইউনাইটেড একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ইউনাইটেড একাডেমি’র অধ্যক্ষ রতন কান্তি চক্রবর্তী ও শিক্ষক ফিরোজ আহমেদের সঞ্চালনায় একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ছলিম উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করেরহাটে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, করেরহাটে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, ইউ,পি সদস্য মাঈন উদ্দিন, একাডেমী পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম, সদস্য মাহমুদুর রহমান এমরান, বেলায়েত হোসেন, প্রক্তন শিক্ষক তরনী কুমার দে, অলিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দে, জয়পুর পূর্ব জোয়ার আ.নেছা ও হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম, নুরুল আবছার প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমীর সকল শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রেখে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ৩১ টি ইভেন্টে প্রায় ১০০ শতাদিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন উপস্থিত অতিথিবৃন্দ।











