ভারতের আসাম রাজ্যে অতর্কিত সন্ত্রাসী হামলায় স্ত্রী-সন্তানসহ সেনাবাহিনীর এক কমান্ডিং অফিসার নিহত হয়েছেন। ঘটনায় আরও চার সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জানা যায়, শনিবার আসামের মণিপুর একালায় এই ঘটনায় ঘটে। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর আসাম রাইফেলস কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠি ও তার স্ত্রী-সন্তান আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের সঙ্গে আরও ৪ সেনা নিহত হয়েছেন।
ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাদের স্থানীয় বেহিয়াং প্রাইমারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুরো ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এক টুইটে তিনি লিখেছেন, এই ঘটনার তীব্র নিন্দা করছি। যেভাবে ৪৬ নম্বর আসাম রাইফেলসের কনভয়ের উপরে হামলা করা হয়েছে তা কাপুরুষোচিত। এই ঘটনায় সিও, তার পরিবার এবং আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌছে গিয়েছে রাজ্য পুলিশ। যার ওই হামলার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।
Strongly condemn the cowardly attack on a convoy of 46 AR which has reportedly killed few personnel including the CO & his family at CCpur today. The State forces & Para military are already on their job to track down the militants. The perpetrators will be brought to justice.
— N. Biren Singh (@NBirenSingh) November 13, 2021
উল্লেখ্য, কয়েক দশক ধরেই ওই এলাকায় মোতায়েন রাখা হয়েছে সেনাবাহিনী। এলাকাটি চিন, মায়ানমার, ভুটান ও বাংলাদেশ সীমান্তে। এই এলাকায় সক্রিয় বহু জঙ্গি গোষ্ঠী। ফলে প্রায়ই হামলার ঘটনা ঘটে। ২০১৫ সালে এক জঙ্গি হামলায় মণিপুরের মৃত্যু হয় ২০ সেনা জওয়ানের।
সূত্রঃ ২৪ঘন্টা







