Home দুর্ঘটনা বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষঃ নিহত ৬

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষঃ নিহত ৬

338
0

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর পৌর শহরে কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বগুড়াগামী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন মারা যান। আহত হন আরো ১০ জন।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

সূত্রঃ ভোরের কাগজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here