দাঁতের মাড়ি ফোলার কারন ও প্রতিকার

আমাদের অনেকরই দাঁতের মাড়ি ফুলে যায়, কিংবা অনেক সময় মাড়ি দিয়ে রক্ত পরে। এসব সমস্যা কেন হয়, কারণ কি বা এর প্রতিকার নিয়েই আজকের আলোচনা।

আজকে দাঁতের মাড়ি ফোলার কারন ও প্রতিকার নিয়ে পরামর্শ দিয়েছেন রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিকদার ডেন্টাল ক্লিনিকের অভিজ্ঞ ডেন্টিষ্ট ডাঃ তারান্নুম অরেলিয়া চৌধুরী।
জিনজিভাইটিস – মাড়ির প্রদাহ, দাঁতের মাড়ি ফুলে ওঠা, লালচে রঙের ও বেশ গোলাপি রঙের মনে হয়, সাথে ব্যাথা, রক্ত ঝড়া, মুখে কিছুটা দুর্গন্ধসহ বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে।

মাড়ি ফোলা একটা সাধারণ সমস্যা হলেও বেশ বিরক্তিকর ও অস্বস্তিকর। ব্রাশ করার সময়, ব্রাশের ঘষা লেগে ফোলা মাড়ি থেকে রক্ত ঝরতে পারে।

✓ জিনজিভাইটিস ✓ সংক্রমণ✓ ডায়াবেটিকস ✓ বিভিন্ন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া ✓ অপুষ্টি ✓ গর্ভাবস্থা ✓ আঘাতজনিত ✓ ধুমপান ✓ তামাকজাত দ্রব্য গ্ৰহন ✓ ভুল পদ্ধতিতে দাঁত ব্রাশ করাসহ‌ বিভিন্ন কারণে দাঁতের মাড়ি ফোলার সমস্যা হতে পারে।

প্রতিকার ও প্রতিরোধঃ

• নরম ব্রিসলের টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করা।
• হালকা গরম পানি (কুসুম কুসুম গরম পানি দিয়ে) দিয়ে কুলি করা যেতে পারে । প্রতিদিন কয়েকবার এটি করুন।
• অর্ধেক অথবা এক চা চমচ লবণ হালকা গরম পানিতে মিশিয়ে কুলকুচি করলে বেশি উপকার পাওয়া যাবে। মাড়ির ফোলা কমাতে দিনে কয়েকবার এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।
• একটি মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে।

 দাঁতের মাড়ি ফোলা সমস্যাযদি বারবার হয়, অল্প সময়ে ভাল না হলে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসসহ বিভিন্ন ইস্যুতে – একজন বিশেষজ্ঞ ডেন্টিষ্টের পরামর্শ নিন।

বিশেষজ্ঞ ডেন্টিষ্টের পরামর্শ নিতে যোগাযোগ করুন-

ডাঃ তারান্নুম অরেলিয়া চৌধুরী
শিকদার ডেন্টাল ক্লিনিক, উওরা।

বাড়ী ৫, রোড ১৬, সেক্টর ৬,
রাজউক কলেজের পেছনে,
উওরা, ঢাকা। হেল্প লাইন: 01977350290