ঢাকায় যাত্রীবাহী বাস থেকে ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাবুবাজার সেতুতে যাত্রীবাহী বাস থেকে ৫ কোটি টাকার মূল্যের প্রায় ৬৩৭ ভরি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর।

এ ঘটনায় ভারতীয় নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাবু বাজার সেতুর দক্ষিণ প্রান্ত ঢাল কদমতলী এলাকায় যাত্রীবাহী বাস থেকে এক ভারতীয় নাগরিককে আটক করে শুল্ক গোয়েন্দা।

এ সময় তার কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা মুল্যের ৬৩৭ ভরি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার মিডিয়া সেলে প্রেসব্রিফিং করে সব তথ্য জানানো হবে।

সূত্রঃ ইত্তেফাক