আসন্ন উত্তরা ৬নং সেক্টর কল্যান সমিতির নির্বাচনে ডাঃ মোঃ ইলাহী বখশ শিকদার (ডাঃ শিকদার) “যুগ্ম সাধারণ সম্পাদক” পদে লড়বেন।
ডাঃ শিকদার উত্তরার একজন প্রিয় মুখ, শিকদার ডেন্টাল ক্লিনিকের স্বত্তাধিকারী সদা হাস্যজ্জল এই ব্যাক্তি উত্তরার মানুষের জন্য ভালো কাজ করে যাচ্ছেন, লোক দেখানো নয়, অগোচরে, সত্যিকারের সহায়তা।
তাইতো উত্তরা ৬নং সেক্টর কল্যান সমিতির মাধ্যমে “সহায়তার হাত বাড়িয়ে দিন,সুন্দর কল্যান সমিতি গড়তে,ভোট দিন।” এই স্লোগানে সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ডাঃ সাব্বির – লেঃ কর্নেল (অবঃ) হারুনুর রশিদ পরিষদে “যুগ্ম সাধারণ সম্পাদক” পদপ্রার্থী হয়ে নির্বাচন করছেন।
আগামী ১৮ই মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ডাঃ মোঃ ইলাহী বখশ শিকদার উত্তরার একজন সুনামধন্য ও সম্মানীত ব্যাক্তি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সরকারী মাদ্রাসা-ই-আলিয়া এর সাবেক অধ্যক্ষ মরহুম আলহাজ্ব প্রফেসর মোঃ ইউনুছ শিকদার এর সন্তান।
মরহুম আলহাজ্ব প্রফেসর মোঃ ইউনুছ শিকদার বাংলাদেশের গর্ব যিনি ১৯৯২ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচীত হন। এছাড়াও অনেক গুণের মধ্যে একটি তিনি ১৯৯৩ সালে তিউনিসিয়ার বরগুইবা ইনষ্টিটিউট থেকে আরবী শিক্ষার আধৃুনিক প্রযুক্তির উপর বিশেষ প্রশিক্ষন গ্রহণ করেছিলেন। তার লেখা অনেক বইও আছে যা শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে।
–নিউজ ডেস্ক







