Home কোটা আন্দোলন জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের জন্য ৬৩৭ কোটি টাকা বাজেট বরাদ্দ

জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের জন্য ৬৩৭ কোটি টাকা বাজেট বরাদ্দ

305
0
নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার

জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের জন্য এরই মধ্যে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকার বাজেট বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিহতদের পরিবারের জন্য ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও আহতদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ৫ লাখ থেকে ১ লাখ টাকা প্রদান করা হবে।

সোমবার (৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে এ তথ্য জানান।

নাহিদ ইসলাম লেখেন, বরাদ্দকৃত অর্থের মধ্যে ২৩২ কোটি ৬০ লাখ টাকা চলতি অর্থবছরের বাজেট হতে ব্যয়িত হবে। বাকি টাকা জুলাইতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে বরাদ্দ করা হবে।

তিনি লেখেন, এ প্রক্রিয়ায় শহীদদের পরিবারকে জানুয়ারি থেকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং জুলাই থেকে বাকি ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হবে। একইসাথে আহতদের নগদ অর্থ প্রদানের পাশাপাশি চিকিৎসার প্রাসঙ্গিক ব্যয়ও পর্যায়ক্রমে মেটানো হবে।

উপদেষ্টা লেখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে।

সূত্রঃ বনিকবার্তা