Home গণমাধ্যম কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষঃ গুলিবিদ্ধ সাংবাদিকের ঢাকায় মৃত্যু

কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষঃ গুলিবিদ্ধ সাংবাদিকের ঢাকায় মৃত্যু

541
0

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরক (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গতকাল শুক্রবার দিনগত রাত পৌনে একটার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌঁনে ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দীন জানান, শুক্রবার দিনগত রাতে বোরহানউদ্দিনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তির পরপরই তার অবস্থা খারাপ থাকায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তার গলায় ছড়াগুলির আঘাত ছিল। নিহত মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here